,

চারজনের শরীরে বেঁচে থাকবেন অমিত

news-image

নিউজ ডেস্ক।। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ডেথ হয় অমিতের। মৃত্যুর পর চিকিৎসকরা তার দেহের কিছু অংশ নিয়ে চার ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করে তাদের বাঁচিয়ে তুলেন।

বৃহস্পতিবার রাত ১০টায় ভারতের কলকাতা শহরের অ্যাপোলো ও এসএসকেএম হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের এ ঘটনা ঘটে।

১৪ অক্টোবর রাতে মোটরবাইকে চড়ে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অমিত মুখোপাধ্যায়। কিন্তু কলকাতার উল্টোডাঙ্গার কাছে তার বাইক দুর্ঘটনার কবলে পড়ে। মাথায় গুরুতর আঘাত নিয়ে অমিতকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। কোমায় চলে যান অমিত। বৃহস্পতিবার চিকিৎসক অমিতের বাবাকে জানান, ছেলের ব্রেন ডেথ হয়েছে। এরপরেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার রাতে গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হয় অমিতের একটি কিডনি। অ্যাপোলো হাসপাতালে রাতে অমিতের আর একটি কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হয়।এছাড়াও তার ত্বকও সংরক্ষণ করা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ব্রেন ডেথ এরপর তার একটি কিডনি পেয়েছেন এসএসকেএম হাসপাতালের ভর্তি সৈকত সাঁধুখা। যাদবপুরের বাসিন্দা সৈকত দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তার মা কিডনি দিতে চেয়েছিলেন ছেলেকে। কিন্তু তার কিডনিতে পাথর থাকায়, তা সম্ভব হয়নি। সৈকতের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। অমিতের কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয়েছে তার শরীরে। তবে এখনই সম্পূর্ণ বিপদমুক্ত বলা যাবে না তাকে।

অ্যাপোলো হাসপাতালে অমিতের হৃদযন্ত্র পেয়েছেন অণিমা নস্কর।লিভারপেয়েছেন মনোজকুমার হেলা এবং আর একটি কিডনির গ্রহীতা হলদিয়ার শঙ্করলাল যাদব। শুক্রবার দুপুর পর্যন্ত প্রত্যেকের অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। অ্যাপোলো হাসপাতালেও সফল ভাবে অঙ্গপ্রতিস্থাপন হয়েছে। তবে প্রত্যেকের শরীর এখন স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতালে এই প্রথম সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন হল। উৎস: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর