,

সুস্মিতার নতুন প্রেম

news-image

বিনোদন ডেস্ক : ৪২ বছর বয়সেও সমান মোহময়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পথ হারিয়েছেন এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। সম্পর্ক নিয়ে বরাবরই লাইমলাইটে থেকেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ীও রয়েছেন এ তালিকায়। একাধিকবার তার সম্পর্ক ভেঙেছে। তবে মিস ইউনিভার্সের জীবনে আবারও নতুন মানুষের আগমন ঘটেছে।

জানা গেছে, সুস্মিতার জীবনে এই আগন্তুকের নাম রোহমান শল। তিনি পেশায় একজন মডেল। বিটাউনে জোর গুঞ্জন, সুস্মিতা সেনের সঙ্গে এই উঠতি মডেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মেয়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। তারা একসঙ্গে বসে শো উপভোগ করেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে রোহমানকে আনন্দ করতেও দেখা যায়। সম্প্রতি এই দুই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে।

এছাড়া সম্প্রতি আগ্রার তাজমহলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন নতুন এই যুগল। সেখানেই একর পর এক ফটোসেশন করেছেন তারা। ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, “লাভাঅফ মাই লাইফ।” এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানকেই ডেট করছেন সুস্মিতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের