,

প্রতিদিন এই ৩টি কাজ করুন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে

news-image

ডেস্ক রিপোর্ট।। একেক জন মানুষের মানসিক স্বাস্থ্য নিঃসন্দেহে একেক রকম হয়। কারও কারও অ্যাংজাইটি বা ডিপ্রেশন এতই বেশি হয় যে নিয়মিত ওষুধ ও থেরাপি ছাড়া তারা চলতে পারেন না। আবার অনেকের এসব সমস্যা থাকে বেশ মৃদু, কদাচিৎ ডাক্তার দেখালেও বেশিরভাগ সময়ে তারা মানিয়ে নিতে পারেন। তবে তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটাও জরুরী। যাদের মৃদু অ্যাংজাইটি বা ডিপ্রেশন দেখা দেয় মাঝে মাঝে, তারা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনিক কিছু কাজ করতে পারেন।

১) পর্যাপ্ত ঘুমান :  ক্লান্তি ও ঘুমের অভাব ডিপ্রেশনের লক্ষণ। তাই পর্যাপ্ত ঘুমানোটা নিঃসন্দেহে জরুরী। কোনো কারণে আপনি স্ট্রেসে থাকলে ঘুম কম হয়, এতে বরং ডিপ্রেশন ও অ্যাংজাইটি আরও বাড়ে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নিতে পারেন। ঘুমের জন্য উপকারী খাবার খেতে পারেন ও কখন ঘুমাতে যাবেন তার অ্যালার্ম দিয়ে রাখতে পারেন।

২) শরীরচর্চা করুন : অলসতা থেকে বিষণ্ণতা ও দুশ্চিন্তা দুইই বাড়ে। এর সমাধানে প্রতিদিনই অল্প হলেও শরীরচর্চায় সময় দিতে চেষ্টা করুন। খুব ব্যস্ততার মাঝে ব্যায়াম করতে না পারলে সেদিন অন্য কোনো ভাবে নিজেকে সক্রিয় রাখুন। বাস স্ট্যান্ড থেকে রিকশা না নিয়ে হেঁটে আসা বা লিফট ব্যবহার না করে সিঁড়ি ভাঙাটাও কাজে আসে।

৩) গান শুনুন : কোনো কারণে খুবই বিপর্যস্ত বোধ করলে কানে হেডফোন দিয়ে গান শুনুন। এতে নিমিষেই আপনার শরীর ও মন হালকা হবে, মনোযোগ ফিরে আসবে। গান শুনলে মস্তিষ্কে ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়। ফলে আপনি কম সময়েই ভালো বোধ করতে পারেন। উৎস: প্রিয়.কম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর