,

সকালে ঘুম থেকে উঠে চা-কফি নয়, সুস্থ থাকতে খান এই পাঁচ খাবার

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে কী খান আপনি? চা কিংবা কফি, তাই তো? কিন্তু তারপরে সারাদিন ক্লান্তি বোধ করেন, ঘুম পায় অসময়ে, কলেজের ক্লাসে বা অফিসের মিটিং-এ মন বসে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে কী খান আপনি? চা কিংবা কফি, তাই তো? কিন্তু তারপরে সারাদিন ক্লান্তি বোধ করেন, ঘুম পায় অসময়ে, কলেজের ক্লাসে বা অফিসের মিটিংয়ে মন বসে না। এ থেকে মুক্তির উপায় কী?

আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন-এর একটি গবেষণাপত্র জানাচ্ছে, সকালে কী খাচ্ছেন, তার উপর অনেকখানি নির্ভর করে সারা দিনটা আপনার কেমন যাবে। সকালে কোন ধরনের খাবার খাওয়া উচিৎ, সেই পরামর্শও দিচ্ছে সেই গবেষণাপত্র। এখানে রইল এমন ৫টি খাবারের কথা যেগুলি খেলে সারাদিন থাকতে পারবেন তরতাজা। পারলে আপনার ব্রেকফাস্টে এই ৫টি খাবারই রাখুন, কিংবা পছন্দমতো বেছে নিন এর কয়েকটি। আর হ্যাঁ, এগুলি খাওয়ার অর্থ কিন্তু এই নয় যে, চিরপ্রিয় চা বা কফি খাওয়া বন্ধ করতে হবে। চা, কফি খান। তার সঙ্গে রাখুন এই পাঁচটি খাবারও ,..

আপেল : প্রবাদ রয়েছে, রোজ একটি করে আপেল খেলে নাকি আর ডাক্তারের চৌকাঠ মাড়াতে হয় না। কথাটা নেহাৎ ভুল নয়। প্রতিটি আপেলে মোটামুটি ১৩ গ্রাম করে প্রাকৃতিক শর্করা থাকে। এই শর্করা কোনও কাজে মনোযোগ দিতে সাহায্য করে। ডাক্তাররা বলছেন, সকালে ঘুম থেকে উঠেই যদি কোনও কাজে মনোযোগ দিতে হয় তাহলে ঘুম থেকে ওঠার পরেই একটা আপেল খাওয়া উচিৎ।

ডিম : ডিমের উপকারিতা কি নতুন করে বলার অপেক্ষা রাখে? ওমেগা-থ্রি ফ্যাট ও প্রোটিনে পরিপূর্ণ ডিম আপনাকে সারাদিনের উপযোগী এনার্জি সরবরাহ করে। কাজেই ব্রেকফাস্টে অবশ্যই ডিম খান একটি সিদ্ধ, ওমলেট, পোচ যেভাবে পছন্দ।

মৌসাম্বি : মৌসাম্বি এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সকালবেলাই যদি ভিটামিন সি প্রবেশ করে আপনার শরীরে তাহলে তা একদিকে যেমন আপনার সচেতনতা বৃদ্ধি করে, তেমনই বাড়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। কাজেই ঘুম থেকে ওঠার পরে খেয়ে নিন একটি মৌসাম্বি লেবু।

মধু : মধুর অঢেল উপকারিতার কথা ইতিমধ্যেই জেনে ফেলেছেন আপনারা। মধুও আপেলের মতোই প্রাকৃতিক শর্করার ভাণ্ডার। কাজেই সকালেই যদি কয়েক চামচ মধু খেয়ে নিতে পারেন, সারাদিনই কর্মচঞ্চল থাকতে পারবেন।

ওটমিল : ওট জিনিসটা এখনও বাঙালিদের খাদ্যতালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। কিন্তু এটি কিন্তু অত্যন্ত উপকারী একটি খাবার। এই খাবার খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়। ফলে ক্লান্তি আসে না। তাছাড়া ওট প্রচুর পরিমাণে ফাইবার জোগান দেয় শরীরে। এটি খেলে পেটও ভর্তি থাকে অনেকক্ষণ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর