,

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকে লাঞ্ছিত করার চেষ্টা বহিষ্কৃত ছাত্রলীগ নেতার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও রেজিস্ট্রারি মাঠের প্রথম জনসভার সমন্বয়ক সুলতান মনসুরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আলী হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপশহর পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতাস মনসুর এবং মো. শাহজাহান উপশহর পয়েন্টে এসে পৌঁছালে সেখানে সুলতান মনসুরকে লাঞ্ছিত করার চেষ্টা করেন বিতর্কিত বহিষ্কৃত ছাত্রনেতা আলী হোসেন। এসময় তিনি সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোট খুলে নেওয়ার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুলতান মনসুর ও শাহজাহানকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যপারে আলী হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে ঘটনার পর আলী হোসেন তার ফেসবুক একাউন্টে ঘটনা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী হোসেনকে নানা অপকর্মের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর