,

তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করবেন রাখি!

news-image

অনলাইন ডেস্ক : তনুশ্রী দত্ত নেশাগ্রস্থ, তনুশ্রীর অভিযোগ মিথ্যা। নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগের উত্তরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছিলেন রাখি সাওয়ান্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন তনুশ্রী। এরপরেও দমতে রাজি নন রাখি।

কিছুদিন আগেই রাখি প্রকাশ্যে বলেছিলেন, তনুশ্রী ‘হর্ন ওকে প্লিজ’ (২০০৯) ছবির সময়ে এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে, নিজেকে মেকআপ ভ্যানে বন্দি করে রাখেন। তখন তনুশ্রীর জায়গায় রাখিকে অভিনয় করার জন্য অনুরোধ করেন সেই ছবির কোরিওগ্রাফার গণেশ আচার্য।

এবার মামলা দায়ের হওয়ার পরে ফের মুখ খুলে ইন্সটাগ্রামে সিরিজ ভিডিওতে রাখি বলছেন, ‘‘এটা তনুশ্রীর পাবলিসিটি স্টান্ট। আসলে নানা পাটেকর বা রাজ ঠাকরে, কেউ তাকে পাত্তা দেননি। একটা ভিসা, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বলিউডে একটু জমি, এর জন্যই এত সব করল তনুশ্রী।’’

পরে আর একটি ভিডিওতে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনে রাখি বলেন, ‘‘দশ বছর আগে তনুশ্রীর সঙ্গে আমি মিশতাম। সে তখন রোজ রেভ পার্টিতে যেত, নেশা করত। এমন দু’একটা পার্টিতে আমিও গিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, তার সঙ্গে বন্ধুত্ব বাড়াইনি। না হলে আমায় রিহ্যাবে যেতে হতো।’’

নিজের মাথায় ঝুলছে দশ কোটি টাকার মামলার খাঁড়া। এরপরেও রাখি নির্বিকার। তিনি জানালেন, ‘‘আমাকে ‘নীচু ক্লাসের মেয়ে’ বলার জন্য তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করব।’’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের