,

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সিরিজ হার এড়াতে জিম্বাবুয়ের এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, জিতলেই এক ম্যাচ রেখেই সিরিজ জয় নিশ্চিত মাশরাফি বাহিনীর। এমন একটা ম্যাচে তাই কোনো ঝুঁকি হয়তো নেবে না বাংলাদেশ। সেক্ষেত্রে মুস্তাফিজ ফিট থাকলে আজকের ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। আর সেটা না হলে মুস্তাফিজের জায়গায় দলে ফিরতে পারেন রুবেল হোসেন।

এছাড়া অভিষেক ম্যাচে প্রথম ওয়ানডেতে ‘ডাক’ মারা বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি আজও খেলবেন এটা অনেকটা নিশ্চিত। কারণ তার ব্যাপারে মাশরাফির বলেছেন, একটা ম্যাচ দিয়ে সব বিচার করা ঠিক না। তার অবশ্যই আরেকটি সুযোগ পাওয়া উচিত।

ফলে বিকল্প ওপেনার নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন ভালো খেলায় লেট অর্ডার আরিফুল, আর রুবেল সুস্থ হওয়ায় বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির কারোরই আজকের ম্যাচে নামার সম্ভাবনা কম। তবে, সিরিজ জিতে গেলে পরের ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এই তিনজনই তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন কুমার দাস
২. ইমরুল কায়েস
৩. ফজলে মাহমুদ রাব্বি
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিথুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ সাইফুদ্দিন
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান/ রুবেল হোসেন
১১. নাজমুল ইসলাম অপু

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের