,

দিবালার গোলে ম্যানইউকে হারাল জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : পাওলো দিবালার গোলে চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে জুভেন্টাসের ঘরে এলো টানা তিন জয়। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচে একমাত্র গোলটি করেন পাওলো দিবালা। ইয়াং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করা দিবালা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোলের দেখা পান। ১৭তম মিনিটে ডান দিক থেকে রোনালদো কাছের পোস্টে হুয়ান কুয়াদরাদোর উদ্দেশে বল বাড়িয়েছিলেন। কিন্তু এক জনের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছোট ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রতিযোগিতায় নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

প্রথমার্ধের এই একমাত্র গোল ছাড়াও একাধিকবার গোলের সম্ভাবনা তৈরি করে জুভিরা। কিন্তু সফল হতে পারেনি। ফ্রি-কিক মিস করেন রোনালদো। এমনকি দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিটে ডি-বক্সের কাছ থেকেই রোনালদোর এক বুলেট শট কোনোমতে ঠেকিয়ে দেন হেয়া।

রক্ষণ ভাগে কিছুটা গুছিয়ে নিলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। ৭৫তম মিনিটে পল পগবার দূরপাল্লার শট পোস্টে লেগে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনির মাথায় লেগে ফিরে যায়।

বাকি সময় কোনো দলই আর গোল করতে পারেনি। জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের