,

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তারা দুইজনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, উপজেলার খেজমতপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট বুড়িমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে পিছনের অংশ অপর বাসে লেগে ধাক্কা খায়। ফলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনাইটেড পরিবহনের দুই যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের