,

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দেবে সৌদি আরব

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরব পাকিস্তানের অর্থনৈতিক সংকটে ৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে ৩ বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ভবিষ্যতে বিনিয়োগ উদ্যোগের (এফআইআই) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সফরকালে এ চুক্তিতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেন।

সরকার চালাতে ব্যাপক অর্থাভাবে পড়েছে তার পাকিস্তান সরকার। শিগগিরই অর্থের জোগান না হলে মুখ থুবড়ে পড়বে। এই আর্থিক সংকটকে গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা। প্রয়োজনীয় অর্থের জোগানের জন্য তারা এখন মরিয়া।

সরকার সচল রাখতে সৌদির সহায়তা দরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি অভিমুখে যান ইমরান। এসব নিয়ে তিনি মঙ্গলবার সৌদি বাদশার সঙ্গে দেখা করতে যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের