,

পুত্রসন্তানের জন্ম দিতে গৃহবধূ গেলেন তান্ত্রিকের কাছে, অতপর…

news-image

নিউজ ডেস্ক।। পুত্রসন্তানের জন্ম দিতে পারে এমন জাদুকরী ওষুধ আছে, সেই আশায় গিয়েছিলেন এক তান্ত্রিকের কাছে। তবে সেখানে যে বিপদ ওৎ পেতে আছে তা আদৌ ভাবেননি ওই যুবতী। যাওয়ার পরই ছয়জন মিলে ধর্ষণ করে তাকে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে ভারতের বিহার রাজ্যে।

ওই নারীর স্বামীর বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়, রোববার তারা বারামবাবা মন্দিরে যান। ফিরতে রাত হয়ে যাওয়ায় ওই তান্ত্রিকের আড্ডায় থেকে যান। গভীর রাতে যখন ঘুমাচ্ছিলেন তখন পাঁচ থেক ছয়জন স্বামীকে অজ্ঞান করে ওই নারীকে ধর্ষণ করে।
সঙ্গে ঘটনার দিন বিহারের ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সুপার উপেন্দ্রনাথ শর্মা জানান, পরদিন সোমবার সকালে ওই দম্পতি থানায় এফআইআর দায়ের করলে দুইজনকে আটক করা হয়। আকটকৃতদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে তিনজনকে শনাক্তও কারা গেছে।
ঘটনার শিকার ওই যুবতীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলেও জানান পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের