,

আবারও সিনেমা প্রযোজনা করবেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। দর্শকমহলে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।

গত সোমবার ‘দেবী’র সংশ্লিষ্টরা যমুনা ব্লকবাস্টার-এ প্রেস শোর আয়োজন করে। সিনেমাটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। তিনি জানেন না, এই সিনেমা লাভজনক অবস্থায় আছে নাকি লস করছে। আমার প্রতিষ্ঠান যেহেতু পরিবেশনায় আছে, আমি জানি। এরই মধ্যে ‘দেবী’ লাভজনক অবস্থায় পৌঁছে গিয়েছে।

তিনি জয়া আহসানকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি সিনেমার লগ্নিকৃত টাকা দিয়ে মার্সিডিজ কিনবেন নাকি আরেকটা বাড়ি কিনবেন? জবাবে জয়া বলেন, মার্সিডিজ বা বাড়ি চাইলে আগেই কিনতে পারতাম। আগামী দিনেও এই টাকায় আমি সিনেমাই বানাবো।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে অনম বিশ্বাসের।

‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের