,

মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং শুরু হবার পর থেকেই তুমুল আলোচনায় আছে ‘যদি একদিন’ ছবিটি। নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ এই ছবিতে গায়ক তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে জুটি হিসেবে কাস্ট করে তাক লাগিয়ে দেন।

এরপর ছবির সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান যুক্ত হওয়াও ভিন্নমাত্রা এনে দিয়েছে। আরও আছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।
নির্মাতা শুরু থেকেই বলে আসছিলেন এই ছবির হিরো হচ্ছে গল্প। মৌলিক গল্পের ছবিটি দর্শকরা পছন্দ করবেন। এদিকে ‘আমি পারবো না তোমার হতে’ গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক মনে এখন একটাই প্রশ্ন কবে মুক্তি পাবে ‘যদি একদিন’।

এই ব্যাপারে পরিচালক রাজের ভাষ্য, এখন ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। এরপর ফাইনাল পোস্টের কাজ শুরু হবে। তার ঠিক পরপরই ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হবে। একটি ভালো মানের চলচ্চিত্র উপহার দেয়ার চেষ্টা করছি। দর্শক ছবিটি দেখার পর নিরাশ হবে না আশা করছি।

উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি ‘যদি একদিন’। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়াছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’তে মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সবশেষ ‘সম্রাট’ ছবিতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের