,

যে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কখনো হারেনি

news-image

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৬ অক্টোবর শেষ ওয়ানডেটাও এখানেই অনুষ্ঠিত হবে। তামিম ইকবালের ঘরের মাঠ বাংলাদেশের জন্য এতটাই পয়মন্ত যে, এখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই টাইগারদের।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয়টি ওয়াডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার মধ্যে ৫টি ম্যাচই জিতে নিয়েছে স্বাগতিকরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০০৯ সালে ওয়ানডেতে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৫ ম্যাচ সিরিজের ওই চতুর্থ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও এই ভেন্যুতে মুখোমুখি হয় দুই দল। ওই ম্যাচটি ১ উইকেটে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজটি জিম্বাবুয়ে হেরে বসে ৪-১ ব্যবধানে।২০০৯ সালের পর ২০১০ সালে আবারো বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। ওই সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। আবহাওয়ার চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বাংলাদেশ ৬ উইকেটে জিতে নেয়। ৫ ম্যাচের ওই সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

২০১৪ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে জিম্বাবুয়ে। দুটি ম্যাচই হারে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে ৮৭ রানে ও দ্বিতীয় ম্যাচটি ৬৮ রানে জিতে নেয় বাংলাদেশ।জিম্বাবুয়ের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় রেকর্ডও বেশ ভালো বাংলাদেশের। এখন অবধি ১৯ ম্যাচে অংশ নিয়ে ১০টিতে জয় ও ৭টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। এই ভেন্যুতে সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৪ উইকেটে হার মানে টাইগাররা। ওই হারে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির