সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে তল্লাশির সময় পুলিশকে গুলি, যা বলল গুলিবিদ্ধ কনস্টেবল

news-image

ঢাকার অদূরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাদের ছোড়া গুলিতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের পাগলা মুন্সীখোলা চেকপোস্টে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কনস্টেবল সোহেল মিয়া বলেন, ‘ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম পাগলা চেকপোস্টে তল্লাশি করছিল। এ সময় রাজধানী থেকে পঞ্চবটি পর্যন্ত চলাচল করা বোরাক পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-২০৮৫) থামানো হয়। পরে বাসে উঠে তল্লাশির সময় তিন যুবক আমার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই সন্ত্রাসীরা। এতে আমার বাঁ পায়ে গুলি লাগে। পরে সন্ত্রাসীরা আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে পুলিশ সদস্যরাও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।’

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই শাফিউল আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করতে অভিযান চলছে। গুলিবিদ্ধ কনস্টেবল সোহেলকে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ