,

আলোচনায় ‘ফোন এক্স’ ওয়েভ সিরিজের হিন্দি গান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: দেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সুপারস্টার নায়ক খুন হয় এক সঙ্গে। চাঞ্চল্য পরিবেশ তৈরি হয় এই খুনকে ঘিরে। এর আগেই ঘটে গেছে অনেক ঘটনা। মূলত প্রেম ও সংসারের সম্যস্যাকে ঘিরে ঝড় বয়ে গেছে একটা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ফোন এক্স’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি, সানজু জন, ইমতু, লামিয়া, কাজী উজ্জল, টমবক, মধুমিতা, শ্রাবন্তী,মুসকান প্রমুখ।

সম্প্রতি লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এর টিজার প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হল এই ওয়েভ সিরিজের একটি গান। গানটি বাংলা ভাষায় নয়, হিন্দি। ‘বরবাদ’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দেবস্তুতি অধিকারি ও অন্তরিপ। গানটি লিখেছেন জয়ন্ত রায়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রুপক তেয়ারি।সোমবার লাইফ টেকনোলজির ইউটিউব ট্যানেলে প্রকাশ করা হয়েছে গানটির ভিডিও। ওয়েভ সিরিজের জন্য হঠাৎ হিন্দি গান কেন? গানের দৃশ্যায়নেও উষ্ণতা ছড়িয়েছেন তারকারা। ভিডিটির কমেন্ট বক্স নেগেটিভ মন্তব্য পড়ছে অনেক। অনেকে প্রশংসাও করেছেন। সব মিলিয়ে প্রকাশ হতে না হতেই আলোচনায় গানটি।

নির্মাতা অনন্য মামুন বলেন,‘ অনেকেই ভালো বলেছেন, অনেকেই গালি দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুধু এটা বলতে চাই Phone X চারটি ভাষায় ডাবিং হয়েছে দেশের বাইরের দর্শকদের কথা চিন্তা করে। কে কি ভাবে নেবে আমি জানি না। কিন্তু আমি গল্পের কথা মাথায় রেখে কাজটি করেছি।’অনন্য মামুন আরও বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাই বিগ বাজেটে নির্মাণ করেছি এই ওয়েব সিরিজ। শিগগিরই প্রকাশ হবে এটি। আশা করি সবার ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের