,

মঙ্গলবার অর্ধবেলা হরতাল ঘোষণা

news-image

আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে লেবার পার্টি। দলটির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাবেশ করার কথা ছিল। পুলিশ সমাবেশ করতে না দেয়ায় আগামীকাল (মঙ্গলবার) এ হরতালের ঘোষণা করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।প্রসঙ্গত, বাংলাদেশ লেবার পার্টির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

দলটির এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র ও ভোটাধিকার চাই’। কর্মসূচির মধ্যে রয়েছে— জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, সংহতি সমাবেশ, প্রতিনিধি সম্মেলন ও নাগরিক সমাবেশ।এ উপলক্ষে দেশবাসী ও দলীয় সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন।

১৯৭৪ সালে মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। ২০১২ সালে ১৮ দলীয় জোট (বর্তমানে ২০ দলীয় জোট) গঠিত হলে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম শরিক দল হিসাবে জোটের রাজনীতিতে অংশ নেয়।কর্মসূচি: সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে নাগরিক সমাবেশ। সমাবেশের উদ্বোধন করবেন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের