,

জাগপা সভাপতি আর নেই

news-image

নিউজ ডেস্ক : ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্তিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

তিনি বলেন, রেহেনা প্রধান ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার হঠাৎ করে বাসায় অসুস্থতাবোধ করলে তাকে কেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।

রেহেনা প্রধান এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিণী রেহানা প্রধান ১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা