,

বিয়ের পর শারীরিক সম্পর্ক কি বাধ্যতামূলক?

news-image

অনলাইন ডেস্ক: সমাজ বলে, বিয়ে মানে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের একসঙ্গে থাকার সমাজস্বীকৃত, আইনস্বীকৃত ও রাষ্ট্রসম্মত অনুমতি। দার্শনিকরা বলে, বিয়ে হল দু’টি মানুষের আত্মার মিলন। সেক্ষেত্রে যে কোনও প্রেমই কিন্তু বিয়ে। ‘বিয়ে’ শব্দটির এরকম আরও বিবিধ সংজ্ঞা রয়েছে।

কিন্তু বিয়ের পরে স্বামী এবং স্ত্রী একই বাড়িতে একই ঘরে, একই ছাদের তলায় থাকছেন বলেই কি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়া বাধ্যতামূলক? মানবিক অর্থে তা একেবারেই নয়। কিন্তু আইনসম্মত বিয়ের সঙ্গে একটি বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে এবং তা হল- ‘কনজিউমেশন অফ ম্যারেজ’।

নর-নারীর মধ্যে সম্পূর্ণ সঙ্গম অর্থাৎ ‘কনজিউমেশন’-কে আইনের ভাষায় এভাবেই বর্ণনা করা হয়। যদি এই বিষয়টি না ঘটে তবে সেই বিয়েটি আইনসিদ্ধ হলেও তা সম্পূর্ণ নয় আইনের চোখে। তাই কনজিউমেশন না হলে স্বামী বা স্ত্রী যে কেউ বিবাহবিচ্ছেদের জন্য মামলা করতে পারেন এই বিশেষ গ্রাউন্ডে। নন-কনজিউমেশন দু’টি কারণে হতে পারে- (১) প্রাকৃতিক কারণ এবং (২) শারীরিক সম্পর্কে অনিচ্ছা।

এমনটা নয় যে বিয়ের সঙ্গে সঙ্গেই কনজিউমেশন বাধ্যতামূলক। তবে প্রচলিত আচারে এই বিষয়টি বেশ তড়িঘড়ি সেরে ফেলার ইঙ্গিতই রয়েছে। ‘ফুলশয্যা’ আসলে কনজিউমেশন-এর প্রতীক। কনজিউমেশন না হলে সেই বিয়েকে আইন ‘সম্পূর্ণ’ বলে স্বীকার করে না।

কিন্তু কখনওই এটিকে ‘বাধ্যতামূলক’ বলা যায় না। দু’জন মানুষ বিয়ের পরে সারাজীবন কোনও রকম শারীরিক সম্পর্ক ছাড়াই একসঙ্গে থাকতে পারেন। শুধু যদি তাদের মধ্যে কেউ আইনের দ্বারস্থ হতে চান নন-কনজিউমেশন গ্রাউন্ডে এবং সেটি যদি প্রমাণিত হয় আদালতে, তবে সেই বিয়ে আইনের চোখে ‘অসম্পূর্ণ’ বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী