,

সিঙ্গাপুরে গিয়ে বিপদে ঋতুপর্ণা!

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পূজা দেখতে পরিবার নিয়ে গেছেন সিঙ্গাপুরে। আর সেখানে গিয়েই বিপদে পড়েন এই নায়িকা। চুরি হয়ে যায় তার ওয়ালেট। যেখানে একহাজার ডলার ক্যাশ, সব ক্রেডিট কার্ড, সিঙ্গাপুরে ঢোকার আইসি পাস, আধার কার্ডসহ গুরুত্বপূর্ণ সব নথি ছিল।

গত বুধবার সিঙ্গাপুরে যাওয়ার পর রিভারগেট কমপ্লেক্সের লবির সোফা থেকে চুরি হয় ঋতুপর্ণার ওয়ালেট। সিঙ্গাপুরের মতো দেশে সিসিটিভি-র নজর এড়িয়ে চোরের এমন সাহস দেখে তাজ্জব অভিনেত্রী। ঋতুপর্ণা বলেছেন, ‘বিরক্ত লাগছে। আইসি নম্বর ছাড়া তো কলকাতায় ফিরতে পারব না। তাছাড়া, পুলিশের কাছে সব ‘ক্লু’ দেওয়ার পরও কোনও সমাধান হচ্ছে না।’

শনিবার সিঙ্গাপুর থেকে ঋতুপর্ণা গণমাধ্যমকে জানান, ‘অষ্টমীর সকালে বিমানবন্দর থেকে ফিরে স্বামী সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি পার্কিং করে সঞ্জয় এলে আমরা একসঙ্গে ৩৭-তলায় আমাদের অ্যাপার্টমেন্টে যেতাম। আর্লি মর্নিং ফ্লাইট থাকায় বেশ টায়ার্ড ছিলাম। কাঁধের ব্যাগটাও ভারী ছিল। লবির সোফায় ব্যাগটা রাখি। পরে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে বলতে উপরে উঠে এলে ব্যাগটা সোফাতেই রয়ে যায়। লাঞ্চ করে ব্যাগ খোঁজ করতেই সোফার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে নিচে যাই। ব্যাগটা পেলাম কিন্তু ভিতরে ওয়ালেটটা উধাও।’

ঋতুপর্ণা আরও বলেন, লবিতে নিরাপত্তার সবরকম ব্যবস্থা আছে। সিসিটিভিও লাগানো আছে। তা সত্ত্বেও এই ঘটনা!’

স্বামীর সঙ্গে কমপ্লেক্সের ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করতে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়। ফুটেজে ‘রেডমার্ট’-এর এক ডেলিভারি বয়কে লবির সোফার দিকে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ অনুসারে, ছেলেটি ব্যাগের দিকে তিন মিনিট দাঁড়িয়েছিল। পরে সিঙ্গাপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ, ছেলেটির ভেহিক্যাল নম্বরও দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুর পুলিশের অফিসার ঋতুপর্ণাকে জানান, এক-দু’মাসের মতো সময় লাগবে।

মাঝে পূজা ও সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় এখনো সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাসে কিছু জানাননি অভিনেত্রী। তবে সোমবার পর্যন্ত কোনও সমাধান সূত্র না পেলে দূতাবাসে জানাবেন বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে কলকাতায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের