,

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সৌদি আরব সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার সৌদি আরব যান শেখ হাসিনা।

সফরে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সৌদি যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওমরাহ হজ্ব পালন শেষে তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সর্বশেষ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ অধিবেশন যোগদান করে দেশে ফিরে আসার পরে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের