,

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১৮৭ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকালে দেশটির ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, ট্রেনটির চারটি বগি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিল।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা