,

প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে পরিণীতির দাবি ৪১ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : বলিউড পাড়ায় এখন সবার মুখে মুখে ঘুরছে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ের খবর। শোনা যাচ্ছে, আগামী ২ ডিসেম্বর এই তারকা যুগল যোধপুরের উমেদ ভবনে বিয়ের পিঁড়িতে বসবেন। রাজকীয় এই প্রাসাদে ২০০ জনের মতো অতিথিদের নিয়ে এই অনুষ্ঠান হবে।

এরপরেই থাকবে বিয়ের নানা উপাচার। ভারতীয় বিয়ের রীতিতে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা চুরি করে লুকিয়ে রাখার নিয়ম রয়েছে। প্রিয়াঙ্কা চোপরা-নিক জোনাসের বিয়ের অনুষ্ঠানে জুতা চুরির দায়িত্ব নিয়েছেন পরিণীতি চোপড়া। আর চুরি করা সেই জুতার জন্য তিনি নিকের কাছে দাবী করেছেন ৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা

এই প্রসঙ্গে পরিনীতি চোপড়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘‘‘নিকের সঙ্গে দুই রাত আগে আলোচনায় বসেছিলাম। তাকে জানালাম, টাকার পরিমাণটা ঠিক ফেলা উচিত। আমি চাই নিকের জুতো লুকিয়ে ৫ মিলিয়ন ডলার দাবি করব।’’

নিকের সঙ্গে তার শালির সম্পর্ক দারুণ। নিজেদের প্রেমের কথা প্রিয়াঙ্কা প্রথম বলেছিলেন পরিনীতিকেই। তা হলে কি তার দাবি পূরণ হবে? এই প্রশ্নের উত্তরে একগাল হেসে পরিনীতি বললেন, ‘‘জুতা জোড়ার জন্য এর দ্বিগুণ টাকা দিতেও রাজি সে।’’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের