,

ক্যাচ মিসই জিম্বাবুয়েকে হারিয়েছে: মাসাকাদজা

news-image

অনলাইন ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে টাইগাররা। ২৭২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সফরকারীদের ২৮ রানে হারায় মাশরাফিরা।

এদিন বাংলাদেশের কাছে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। দলীয় ১৭ রানে ফেলে দিয়েছিল স্বাগতিকদের ২ উইকেট। আরও দু’টি উইকেট পড়ে যেতো হয়তো এরও আগে, যদি না ব্যক্তিগত ৭ রানে ইমরুল কায়েসের ক্যাচটি জুয়াও ছেড়ে দিতেন এবং ব্যক্তিগত ২ রানেই লিটনকে তালুবন্দি করতে পারতেন সিকান্দার রাজা।

এই দু’টি ক্যাচ মিসই জিম্বাবুয়েকে জয়ের কক্ষপথ থেকে সরিয়ে পতনের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন দলটির দলপতি হ্যামিল্টন মাসাকাদজা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মনে হয়েছে, ওই ক্যাচগুলোর মিসই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যদি আমরা সেটা না করতাম, তাহলে হয়তো চিত্র ভিন্ন হতে পারতো। তবে সবসময়ই তো আর হবে না। আবার কখনও হবে। সত্যি কথা বলতে আজ আমাদের হয়নি।

তিনি আরও বলেন, আমাদের শুধু নিশ্চিত করতে হবে, আমরা যেনো পরের ম্যাচটিতে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারি এবং আজকের চাইতে নিজেদের আরেকটু তুলে ধরতে পারি।

২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের