,

পাকিস্তানে দুই বাসের সংঘর্ষে নিহত ১৯

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রবিবার রাতে দুই যাত্রীবাহি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। হতাহতের ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।

দিরা গাজী খান জেলার মুলতান রোডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। সংঘর্ষে একটি বাস পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

একটি হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পাকিস্তানে প্রতি বছর প্রায় ৯ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে গড়ে সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারায়। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের