,

আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসে শ্রমিকরা সোমবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নিয়েছেন। এরইমধ্যে তাদের সঙ্গে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। পুলিশের দাবি, শ্রমিকদের সাথে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে শ্রমিকদের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের ৪২ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টা ৫০ থেকে আদমজী ইপিজেডে অবস্থান নেন শ্রমিকরা। এতে শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে। প্রায় ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এসময় একটি গাড়িতে আগুন দেয় তারা।

শিল্প পুলিশ-৪ এর এসপি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের