,

আত্মহত্যার জন্য লাইনে ঝাঁপ, ট্রেন চলে যেতেই উঠে দাঁড়াল যুবক

news-image

অনলাইন ডেস্ক : আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন ট্রেন লাইনে। উপর দিয়ে চলে গেল ট্রেন। তবু বিন্দুমাত্র চোটও লাগল না তার গায়ে। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ঢোলপুর রেল স্টেশনে।

এ ঘটনায় হতবাক যাত্রী ও রেলকর্মীরাও। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে।

রাজস্থানের ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে অন্যতম ঢোলপুর। শুক্রবার সকালে যাত্রীদের ভিড়, ট্রেন যাতায়াত, সবই চলছিল অন্য দিনের মতো। তার মধ্যে হঠাৎ ছন্দপতন। দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন আসতে দেখেই প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দেন মাঝবয়সী এক যুবক।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জিন্স ও অফ হোয়াইট শার্ট পরা ওই যুবক লাইনের উপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। উপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের উপর দিয়ে ট্রেনটি যায়।

তার পরই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে গেলেন লাইনে। যোগ দিলেন রেলকর্মীরাও। সবাই মিলে ধরে তাকে তুলে নিয়ে আসে প্ল্যাটফর্মে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। কেনই বা আত্মহত্যা করতে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে