,

জেনেভার পথে রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

সোমবার ভোররাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন রাষ্ট্রপতি। স্ত্রী রাশিদা খানম, পরিবারের কয়েকজন সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন এবং তিন বাহিনী প্রধানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুবাইতে কয়েক ঘণ্টার যাত্রা বিরতি করে আবদুল হামিদ সেখান থেকে জেনেভার উদ্দেশে রওনা দেবেন।

দুটি সম্মেলন শেষে আগামী ২৭ অক্টোবর আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের