,

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ অটোরিকশা আরোহী নিহত

news-image

হাজিগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা গোঘরা গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এলেম হোসেন (৪৬), তার ছেলে একরাম হোসেন (২৭) ও আবু সুফিয়ান (৩৬)। তাদের সবার বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বলেন, ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে গেছে। ফলে অটোরিকশার পেছনের সিটে বসা তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী