,

দুবাইয়ে কারাবন্দীরা কুরআন মুখস্থ করলে শাস্তি কম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন মুখস্থ করেন, তবে তাদের শাস্তি কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ‘দ্য ইন্টারন্যাশনাল কুরান নিউজ এজেন্সি’তে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়। দুবাইয়ের কারাগারে প্রকল্পটি চালু করেছে দ্য দুবাই ইন্টারন্যাশনাল হোলি কুরআন অ্যাওয়ার্ড(ডিআইএইচকিউএ)।

এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা কুরআন মুখস্থ করতে সক্ষম।

দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং ডিআইএইচকিউএ আয়োজক কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বু মেলহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, কুরআন মুখস্থ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর প্রকল্প নিয়ে আমি আশাবাদী।

তিনি বলেন, এর ফলে কারাবন্দীরা ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে।

ডিআইএইচকিউএ’র মানবসম্পদ এবং তথ্যপ্রযুক্তি পরিচালক মোহামেদ আল হাম্মাদি বলেন, এই প্রকল্পের তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের ১১৫ জন কুরআন মুখস্থ করতে সক্ষম হওয়ায় তাদের শাস্তি কমানো হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর এবং ৪১ জন বন্দীর ৬ মাসের শাস্তি কমানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা