,

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অপর চার নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।জয়নাল আবেদিন জানান, ১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার নির্বাচন কমিশনের(ইসির) সচিব হেলালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

এদিকে, আজ (রোববার)নির্বাচন কমিশনের ৩৭তম সভা শেষে নির্বাচন কমিশনের সচিব (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। এ ‍সুপারিশ রেখে আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

হেলালুদ্দিন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদী সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি কোনেও ধরনের জীবিত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।

কাপড়ের কোনও ব্যানার ব্যবহার করা যাবে না। এই দুটি ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা আগের মতই থাকবে বলে জানান ইসি সচিব। তবে প্রচারকাজে ডিজিটাল ব্যানার ব্যবহার করা যাবে। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা