,

একটি শিক্ষানীয় গল্প, দয়া করে সবাই পড়বেন গল্পটি, আর বেশি বেশি শেয়ার করুন

news-image

পড়ুন আর ভাবুন
একফোঁটা মধু মাটিতে পরে আছে! পাশ দিয়ে ছোট্ট একটি পিঁপড়া যাচ্ছিলো। মধুর ঘ্রান নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাবো। এক চুমুক খেলো.. বাহ্,,, খুব মজাতো,আরেকটু খেয়ে নেই…!! আরেক চুমুক খেলো।
তারপর সামনে চলতে লাগলো…!! হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে খাচ্ছিলো। ভাবলো, এতো মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়..?? আবার পিছনে ফিরলো, পূর্বে নিচে থেকে খেয়ে ছিলো।ভাবলো, নিচের মধু এতো মজা উপরের টা হয়তো আরো মজা হবে।

তাই, আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেলো। বসে বসে আরামছে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেলো।
ঐ দিকে পা দুটো নিজের অজান্তে আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ পায়ের দিকে নজর পড়লো তার।
কিন্তু ততহ্মনে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে আপ্রান চেষ্টা করতে লাগলো। কিন্তু নাহ্….. মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সহ্মম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো।

অবশেষে,পিঁপড়াটি মধুর ভিতর আটকে পড়েই মৃত্যু বরন করল…! এই বিশাল দুনিয়াটা একফোঁটা মধুর মত। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেলো। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম, বাচ-বিচার না করে শুধু খেয়েই গেলো,
আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকে পড়েই মারা যাবে। তখন আর কেউ তাকে উদ্ধার করতে পারবেনা।
ধ্বংস অনির্বায। তার দুনিয়া ও আখেরাতের দু’টোই শেষ।
হে আল্লাহ,, আমাদের সবাইকে দুনিয়ার মায়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা