,

জেনে নিন, চুলের যত্নে ডিমের তেল কেন ব্যবহার করবেন?

news-image

নিউজ ডেস্ক।। নারীদের চুলের যত্নে অনেক ধরণের প্রসাধনীই বাজারে পাওয়া যায়। তবে গবেষকেরা সবসময়ই পরামর্শ দেন, রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করার। তারই অংশ হিসেবে চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে ডিমের তেল। এ বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

ডিমের তেল কী?

ডিমের তেল অনেক সময়ই ডিমের কুসুমের তেল নামে পরিচিত পায়। মূলত ডিমের কুসুম থেকেই এই তেলের উপাদান সংগ্রহ করা হয়। কুসুম প্রচুর পরিমাণে কোলেস্টরল এবং ফসফোলিপিডসসহ ট্রাইগ্লিসারিডসে পরিপূর্ণ। অনেক গবেষণা থেকে এটা এখন প্রমাণিত যে, চুল ও ত্বকের যত্নে কোলেস্টরল এক উপকারি উপাদান। এছাড়াও শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্যও বেশ উপকারি এটি। এছাড়াও ডিমের কুসুমে ওমেগা৩ এবং ওমেগা৬ এর মতো ফ্যাটি এসিডের আছে যা কোষের বৃদ্ধিতে সহায়তা করে।

এই তেলের উপকারিতা

১) চুল পড়া বন্ধ করে : ডিমের তেলে চুল পড়া বন্ধ হয় অনেকাংশে। এতে ওমেগা৩ ফ্যাটি এসিড থাকায় অপরিপক্ক চুল পরা বন্ধ হয়। এছাড়াও এতে এএফএ নামক এক ধরণের অতি গুরুত্বপূর্ণ উপাদান আছে যা কোষের বৃদ্ধির সাথে সাথে কোষে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এর ফলে চুলের কোষ বৃদ্ধিতে সুফল পাওয়া যায়। এছাড়াও অ্যান্টি ফ্ল্যামেটরি উপাদানের কারনে মাথার ত্বকে খুশকি এবং চুল পরা বন্ধ হয়।

২) প্রাকৃতিক কন্ডিশনার : প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে বেশ সুনাম রয়েছে ডিমের তেলের। এটি মাথার ত্বকের গভীরে গিয়ে ত্বক ও কোষের ক্ষয়পূরণ করে। ফলে এটি একটি কন্ডিশনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

৩) চুলের বয়স বাড়তে দেয় না ডিমের তেল : ত্বক ও চুলের কোষে এক ধরণের ধারাবাহিক বিক্রিয়া ঘটে। এর ফলে ত্বক ও চুলের ক্ষতি হয় এবং এগুলো বয়স্ক ব্যক্তিদের চুলের মতো হয়ে যায়। ডিমের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে যেগুলো এ ধরণের বিক্রিয়ার বিরুদ্ধে লড়াই করে। ফলে চুলের লাবণ্য বজায় থাকে অনেকদিন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী