,

আবারও ব্রেক-আপ, গার্লফ্রেন্ড দায়ী করছেন নেইমারকে

news-image

স্পোর্টস ডেস্ক: গার্লফ্রেন্ডের সঙ্গে নেইমারের সম্পর্কে ভাঙা-গড়ার খেলা চলছেই। আজ শোনা যায় তারা একসঙ্গে, কালই ব্রেক-আপ, পরের দিন আবারও এক। পিএসজি সুপারস্টারের আরও একবার অভিনেত্রী ও মডেল ব্রুনা মারকুইজিনের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে এই ব্রেক-আপের বিষয়টি নিশ্চিত করেছেন মারকুইজিন।

এবার কেন সম্পর্ক ভাঙল, সে সম্পর্ক বিস্তারিত কিছু জানাতে রাজি হননি নেইমারের গার্লফ্রেন্ডের মারকুইজিন। স্থানীয় গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাজনৈতিক ইস্যুতে এবার ঝামেলা লেগেছে এই যুগলের। তবে মারকুইজিন সেটা অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নিজেদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন মারকুইজিন। তবে নেইমারের প্রতি এখনও তার ভালোবাসা আছে বলেই জানিয়েছেন তিনি, ‘এটা তার সিদ্ধান্ত। তবে এখনও এখানে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আছে তার জন্য। আসলে আমরা যা নিয়ে ছিলাম সব কিছুর জন্যই আছে সেটা।’

নেইমারের গার্লফ্রেন্ড আরও যোগ করেন, ‘আপনারা জানেন, আমি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে এটা নিয়ে আমি বলছি। আসলে আমাকে এটা একবার না একবার বলতেই হতো।’

এর আগে, ২০১৪ সালে অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল নেইমারের। ভেঙে যাওয়া সম্পর্ক আবার ২০১৬ সালে জোড়া দিয়েছিলেন তারা। সেবার ঘরের মাঠের অলিম্পিক আসরে স্বর্ণ জেতে ব্রাজিল। নেইমারের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ব্রুনা। পরের বছর জুনে আরও একবার সম্পর্ক ভাঙে এই যুগলের, তারপর এ বছর আবারও একসঙ্গে হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর