,

জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে জনগণের কিছু আসে যায় না: কাদের

news-image

নিউজ ডেস্ক : অ্যালায়েন্সের কাফেলা প্রতিদিনই গড়ছে-ভাঙছে সমীকরণ চলছে। এখন ২০০১ সাল কিংবা ২০১৪ না। বাংলাদেশের জনগণ আস্থাশীল। জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। এ কারণে কোনো শঙ্কা নেই।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৫ জন শহীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাকের পার্টি, সাতদলীয় বাম জোট, ইসলামী ফ্রন্ট, প্রতিদিনই দুই একটা আবেদন আসছে, আমাদের জোটে আসার। এ বিষয়ে সিদ্ধান্ত পরে হবে৷ মেরুকরণের ওপর জোট নির্ভর করবে৷
তিনি বলেন, বিকল্পধারা এখনো অভিপ্রায় দেখায়নি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের