,

সঠিক ঘুমে সাহায্য করবে স্মার্টওয়াচ অ্যাপ

news-image

অনলাইন ডেস্ক : এবার সঠিক ঘুমের জন্য টিপস দেবে অ্যাপ৷ হ্যাঁ, স্মার্টওয়াচের জন্য বিশেষভাবে বানানো হয়েছে অ্যাপ, স্লিপগার্ড (SleepGuard)৷ ইউকে ও নর্থইস্টের গবেষকদের কারণেই গ্রাহক এমন অ্যাপটি পেতে যাচ্ছেন৷ ইতিমধ্যেই অ্যাপটি ১৫ জন অংশগ্রহণকারীর উপর পরীক্ষা করা হয়েছে৷ যেটির মাধ্যমে স্লিপ কোয়ালিটি পর্যবেক্ষণ করা হয়৷ শুধু তাই নয়, কম ঘুম, অনিদ্রার কারণ খোঁজার চেষ্টা করা হয়৷

স্বাভাবিকের থেকে কম ঘুম বা অনিদ্রার কারণ কী, কীভাবেই বা মুক্তি পাওয়া সম্ভব এই সমস্যা থেকে তারই সমাধানে সাহায্য করবে এই নতুন প্রযুক্তি৷ এমনটাই আশা করছেন গবেষকরা৷ কিন্তু, খুব সহজেই এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷ কীভাবে? বেডরুমের আলোতে পরিবর্তন, বেশি শব্দকে এড়িয়ে যাওয়া, শয়নভঙ্গি এবং হাতের পজিশন পরিবর্তন করে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে৷

স্লিপগার্ড প্রধানত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ক্যাপচার করে থাকে৷ গবেষকরা জানাচ্ছেন, বডি মুভমেন্টের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত এই স্লিপ কোয়ালিটির বিষয়টি৷ স্লিপগার্ড সাধারণত চারটি বেসিক স্লিপ পসচারকে ক্যাপচার করতে পারে৷ সঠিক ঘুমের সঙ্গে শয়নভঙ্গির খুবই গভীর সম্পর্ক রয়েছে৷ অনেকেই পেটের উপর হাত রেখে ঘুমোন৷ যেটিকে অস্বস্তির কারণ বলা যেতে পারে৷ যার ফলে ব্যাঘাত হতে পারে ঘুমে৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের