,

বদলে যাচ্ছে প্রাথমিকের পাঠদান

news-image

বদলে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি। প্রাথমিক শিক্ষা যুগোপযোগী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে ১৫ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান স্বাক্ষরিত নয়টি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা যুগোপযোগীকরণ এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন অত্যাবশ্যক। এজন্য প্রাথমিক শিক্ষার গণগতমান বৃদ্ধি করতে নতুন করে নয় নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো- ভাষাজ্ঞান বৃদ্ধিতে নিয়মিত পাঠাভ্যাস অত্যন্ত জরুরি। এ কারণে প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে এক পৃষ্ঠা পঠনের জন্য বাড়ির কাজ দিতে হবে। এক পৃষ্ঠা হাতের লেখা বাড়ি থেকে লিখে আনার কাজ দিতে হবে। প্রথম ক্লাসেই সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষক সব শিক্ষার্থীকে আবশ্যিকভাবে পঠন করাবেন। শিক্ষকরা নিজেরা শিশুদের সঙ্গে উচ্চারণ করে পাঠ করবেন। এতে শিক্ষার্থীদের উচ্চারণ জড়তা দূর এবং প্রমিত উচ্চারণ শৈলী সৃষ্টি হবে। উচ্চারণ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগও নিতে হবে।

বুক কর্নার ও এসআরএমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিদিন শিক্ষার্থীদের ন্যূনতম একটি বাংলা ও ইংরেজি শব্দ পড়া, বলা ও লেখা শেখাতে হবে। ফলে শিক্ষার্থীদের ভাষার ভান্ডার বৃদ্ধি এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তারা এ সংক্রান্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় উপ-পরিচালকরা এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা- তা মনিটরিং করবেন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াসউদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় ভিজিটে দেখা গেছে শিশুরা বাংলা ও ইংরেজিতে যথাযথভাবে পড়তে, বলতে ও লিখতে পারে না। অথচ তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর শ্রেণিতে ভর্তি হচ্ছে। কিন্তু ভাষাজ্ঞান অপরিণতই থেকে যাচ্ছে। তাই শিশুদের গুণগত শিক্ষা, বাংলা ও ইংরেজি ভাষায় পঠন ও লিখন শৈলী নিশ্চিত করতে নতুন করে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্দেশনা অনুযায়ী এখন থেকে ক্লাসে পাঠদানের ধরন বদলে যাচ্ছে। প্রতিদিন বাংলা-ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের নতুনভাবে জ্ঞানদান করতে হবে। বিদ্যালয়ে বিষয়গুলো মূল্যায়ন করা হচ্ছে কিনা- তা মাঠপর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাধ্যমে মাসিক প্রতিবেদন জমা দেবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর