,

কফিতেই বাড়বে আয়ু!

news-image

অনলাইন ডেস্ক : এবার সকাল শুরু করুন কফির কাপে চুমুক দিয়ে৷ কারণ, নিয়ম করে কফি খেলেই বাড়বে আয়ু৷ এক গবেষণায় এমন তথ্য জানা গেছে৷ সম্প্রতি কফি খাওয়া ও দীর্ঘজীবি হওয়ার মধ্যে একটি লিঙ্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা৷

পাঁচ লক্ষেরও বেশি মানুষের উপর বিষয়টি নিয়ে গবেষণা চালানো হয়৷ যেখানে গবেষণা অর্ন্তভুক্ত প্রত্যেককেই দিনে ১-৮ কাপ কফি খাওয়ানো হয়৷ যার ফলাফল জামা ইন্টারনাল মেডিসিন নামে একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়৷

ন্যাশনাল ক্যান্সার ইন্সিটিটিউটের এক গবেষক জানাচ্ছেন, ‘যারা প্রতিদিন ২-৩ কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাব কম৷ অন্যদিকে, যারা কফি খাননি তাদের মৃত্যুর ঝুঁকি কফি খাওয়া ব্যক্তিদের থেকে ১২ শতাংশের বেশি৷’ পুরনো তথ্য ঘেঁটে উঠে এসেছে আরও একটি বিষয়৷ যেখানে বলা হয়, দিনে ৩-৪ কাপ কফি খাওয়া স্বাস্থ্যের উপর ভাল প্রভাব ফেলতে পারে৷ যেটি আবার গত বছর ব্রিটিশ মেডিকাল জার্নালে প্রকাশিত হয়৷

প্রায় একই তথ্য উঠে এসেছে স্প্যানিশ গবেষকদের হাতে৷ সেখানেও দেখা গিয়েছে, যারা দিনে চার কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে কম৷ তাই, নিয়ম করে কপি খান৷ যা আপনার কাজের ক্লান্তিকে দূর করার সঙ্গে সঙ্গে কমাবে মৃত্যুর ঝুঁকিকে৷ তাই সকালটা কফির কাপ হাতে নিয়ে শুরু করুন৷ যেটি আপনার দিনকে করে তুলুক তরতাজা এবং ফ্রেস৷

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী