,

মেসির সঙ্গে কখনোই খেলব না: মদ্রিচ

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই ক্লাবটির ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে এই তর্ক-বিতর্ককে এক কথায় নাকচ করে দিয়েছেন মদ্রিচ। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি কখনোই লিওনেল মেসির সতীর্থ হবেন না।

রোনালদের ব্যাপারে ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, ‘মাদ্রিদে আমরা একসঙ্গে ছয়টা অসাধারণ মৌসুম কাটিয়েছি। সেখানে আমাদের মাঝে দারুন বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন সে চলে গেছে এবং আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে। আমরা একজন আরেকজনকে বার্তা পাঠাই। যদিও অনেকে এটাকে সত্য বলতে রাজি নয়, কিন্তু আমি এটা বলতে পারি আমরা এখনও ভালো সম্পর্ক বজায় রেখেছি।’

ক্লাব ও দেশের দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর চলতি বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে মদ্রিচকে। রোনালদোর পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন ইউরোপ সেরার মুকুট জিতেছেন এই ৩৩ বছর বয়সী তারকা। একইসঙ্গে গত বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বাদও পেয়েছেন তিনি।

এদিকে, লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা যায় মদ্রিচকে। নিজের সতীর্থ হিসেবে তাকে দেখার কোনো ইচ্ছে তার নেই বলেই জানালেন এই মাদ্রিদ তারকা।

তিনি বলেন, ‘আমি তার বিপক্ষে খেলি, তার সঙ্গে নয়। অবশ্যই মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমি তার সঙ্গে কখনোই খেলব না।’

আগামী ২৮ অক্টোবর এল ক্লাসিকোয় ফের মেসির মুখোমুখি হবেন মদ্রিচ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর