,

লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ যুবা টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ব্যাটসম্যানের ফিফটি আর তিন ব্যাটসম্যানের চল্লিশোর্ধ্ব ইনিংসের ওপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে লঙ্কানরা।

কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান নিয়ে আজ বুধবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করে যুবা টাইগাররা। কিন্তু স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই লঙ্কান বোলার ড্যানিয়েলের বলে উইকেটরক্ষক মিশারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিম হোসেন (৪৩)। এরপর আরও ৪ রান যুক্ত হতেই আউট হয়ে যান অধিনায়ক তৌহিদ হৃদয় (৫৪)।

লঙ্কান বোলারদের তোপে যুবা দলের শেষ ৫ ব্যাটসম্যানের ৪ জনই দ্রুত বিদায় নিলেও একপ্রান্তে অটল থাকেন অমিত হাসান। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে নামের পাশে যুক্ত করেন ৬৪ রান তিনি। ৯৯ বলের এই ইনিংসে ৬টি চার মেরেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার যুব দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন চামিদু উইজেসিংহে। ২ উইকেট করে তুলে নিয়েছেন ড্যানিয়েল, সাঞ্জায়া, সান্দুন মেন্ডিস।

জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে লঙ্কান যুবারা। লঙ্কান ওপেনার কামিল মিশারাকে (১৯) বোল্ড করে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন যুবা টাইগার অধিনায়ক তৌহিদ হৃদয়।

শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের