,

সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য দুপুরের হেলিকপ্টারে করে সিএসএইচ হাসপাতালে আনা হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার ছেলে তানভীর ইমাম।

এখন আগের চেয়ে ভাল আছেন এইচ টি ইমাম। তবে চিকিৎসকরা তাকে কয়েকদিন হাসপাতালে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি এইচ টি ইমামকে সন্ধ্যায় পর হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, এইচ টি ইমাম সুস্থ আছেন, বিপদ মুক্ত আছেন। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

৮১ বছর বয়সী প্রবীণ এ নেতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। তার ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত