,

জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন

news-image

নিউজ ডেস্ক : কর্মসূচি সমন্বয় করতে অবশেষে লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এতে সদস্য কারা বা কতজন রয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফ্রন্টের বৈঠকের মধ্যখানে ব্রিফিংয়ে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ব্রিফিংয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিন বিভাগীয় শহরে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর (মঙ্গলবার) সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রাথমিক কর্মসূচি শুরু হবে। স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে জনসভার সিদ্ধান্ত হয়েছে। ২৭ অক্টোবর (শনিবার) চট্টগ্রাম ও ৩০ অক্টোবর (মঙ্গলবার) রাজশাহীতে জনসভা করবে ফ্রন্ট।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে বিকেল ৩টায় লক্ষ্য ও দাবিসমূহ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের অবহিত করা হবে। এছাড়া সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, এখনও অনেক দল জাতীয় ঐক্য ফ্রন্টে যুক্ত হতে পারে। তাই লিয়াজোঁ কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, প্রেসক্লাবে ফ্রন্টের অনুষ্ঠানে বলা হয়েছে যেকোনো গণতান্ত্রিক, দেশ প্রেমিক দল, পেশাজীবী ও ব্যক্তি যে কেউ এ ফ্রন্টে যোগ দিতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী।

বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মঈনুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত রায় চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

বিএনপি-জেএসডি-গণফোরাম-নাগরিক ঐক্য মিলে গত শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন এ রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্ট। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা