,

ঢিল ছুড়ছে কে? জানেন কে এই মানুষটি? (ভিডিওসহ)

news-image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনের মতোই জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে অনুশীলন চলছে। কোচ স্টিভ রোডসের অধীনে কঠোর অনুশীলনে মগ্ন টিম টাইগার। প্রতিদিনের মতোই পেশাগত দায়িত্ব পালন করতে এসেছেন সংবাদকর্মীরা। নিউজ তৈরির জন্য গভীর মনযোগ সহকারে ক্রিকেটারদের অনুশীলন দেখছেন তারা। সঙ্গে কিছু উৎসুক দর্শকও আছেন। এর মাঝেই শুরু হলো ‘গণ্ডগোল’!

পেছন থেকে কে যেন ঘাস-মাটি দিয়ে ঢিল মারছে। মানুষটাকে দেখা যাচ্ছে না, কিন্তু ঢিল আসছে। রাতের বেলা হলে কেউ কেউ ভুতের ভয়ও পেতে পারত। ঢিলের জ্বালায় অস্থির হয়ে দর্শক এবং সংবাদকর্মীরা ভাবলেন এবার একটু ঘটনা তলিয়ে দেখা যাক। ঠিক সেই সময়ে ধরা পড়ে গিয়ে বাইরে বের হয়ে আসলেন সেই ‘ভুত’! তিনি আর কেউ নন; জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! সাবেক কোচ ডেভ হোয়াটমোরের প্রিয় ‘পাগলা’ এখনও তার পাগলামিটা ধরে রেখেছেন।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পনের পর জ্বালিয়ে মারতেন সিনিয়র সতীর্থদের। অনুশীলনের সময় লাফ দিয়ে এর ঘাড়ে উঠে পড়া, কোলে চড়ে বসা কিংবা হুট করে একজনকে টেনে মাটিতে ফেলে দেওয়া ছিল তার নিত্যকার ঘটনা। এমন সরলতার জন্যই তিনি ম্যাশ। বাংলাদেশের কিংবদন্তিতূল্য ক্রিকেটার, যার জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমন দুষ্টুমি তো তাকেই মানায়।

উল্লেখ্য, ম্যাশ লুকিয়ে থেকে দুষ্টুমি করলেও তার ওপরেও নজরদারি ছিল অন্য কারও। যে কারণে অধিনায়কের এই দুষ্টুমির ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও :

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর