,

নাসিরনগরে চালকদের চারদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

news-image

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর : জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে সিএনজি ও মাইক্রোবাস চালকদের ট্রাফিক আইন,রাস্তায় চলাচলে করণীয়’বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সম্পন্ন হয়েছে। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার কর্মশালার উদ্বোধন করেন।

দুপুরে সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসানে সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,উপজেলা সমবায় কর্মকর্তা ফিরোজুর রহমান । চারদিন ব্যাপি কর্মশালায় ১৫০ জন সিএনজি ও মাইক্রোবাস চালক অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা