,

‘নায়ক চলবে নায়কের মতো’

news-image

বিনোদন ডেস্ক : নায়ক চলবে নায়কের মতো। নায়কের একটা বড়শ্রেণীর দর্শক রয়েছে। অন্য ছবির সঙ্গে নায়কের কোনো প্রতিযোগিতা হবে না বলে মনে করেন ছবিটির মূখ্য চরিত্রে অভিনয় করা বাপ্পী চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর মিকাডো রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অভিনেতা বাপ্পী চৌধুরী। মূলত ‘মিট দ্য প্রেস’ নামে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হলেও সাংবাদিকদের প্রশ্নের সুযোগ ছিল সীমিত। এমনকী এক প্রশ্নরত অবস্থায় থামিয়ে দেন যুগল নির্মাতাদের একজন।

এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, আমি জানিএকই দিন দেবী চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। আমার জানা মতে দেবী খুবই ভালো মানের একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। কারণ এটি হুমায়ূন আহমদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। তবে বাণিজ্যিক দিক থেকে দুই ছবির তুলনা করা ঠিক হবে না। দুই ছবির ভিন্ন শ্রেণীর দর্শক।

বাপ্পী বলেন, আপনারা ইতোমধ্যে ট্রেলার দেখেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন নায়ক ছবিতে আমি কীভাবে আসছি। এই ছবিতে আমি অনেক পরিণত, অনেক অ্যাকশন নির্ভর। তাছাড়া আমার সহ অভিনেত্রী অধরাও নতুন হিসেবে খুবই ভালো করেছে।

গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি। অন্য এক ছবির প্রযোজকের মামলার শিকার হয়েছে আটকে গিয়েছিল সিনেমাটি। সেই সব তোড়-জোড় শেষে আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অধরা খানের। ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের