,

জঙ্গি আস্তানা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার ‘নিলুফা ভিলা’য় জঙ্গিদের পর্যবেক্ষণ করার জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ ঘিরে রেখে বাড়িটিতে বাইরে থেকে ড্রোন উড়িয়ে বাড়িসহ আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করতে শুরু করেছে।

এর আগে সোমবার (১৫ অক্টোবর) রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদীতে ‌‘নিলুফা ভিলা’ নামের সাত তলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এদিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহল্লার কেউ যেন বাড়ির বাইরে বের না হন এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনও বাড়ির ছাদে না উঠেন সে ব্যাপারে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার (১৬ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর ভগিরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়ির জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’শেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে এক নারী ও এক পুরুষ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের