,

বউকে বৃষ্টিতে ফেলে ছাতা মাথায় ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : আবারও ঘরের খবর পরকে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প-মেলানিয়া সম্পর্ক কেমন, তা তাঁদের আচরণ দেখেই বুঝে নিল সমালোচকেরা।

গত সোমবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফ্লোরিডা অঙ্গরাজ্য পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সেখানে যাওয়ার উদ্দেশে হোয়াইট হাউস থেকে যখন বের হন, বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখে একটা ঢাউস আকারের ছাতা নিয়ে বের হন ট্রাম্প। মূলত হোয়াইট হাউসের বাইরে অপেক্ষায় থাকা টিভি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন তিনি। এ সময় স্ত্রী মেলানিয়া এসে তাঁর সঙ্গে যোগ দেন। কিন্তু ট্রাম্পের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। নিজের মাথার ওপর ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। মেলানিয়া ভিজতে থাকেন বৃষ্টিতে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই আচরণে ব্যাপক সমালোচনা হচ্ছে টুইটারে। একজন টুইট করেন, ‘বৃষ্টিতে কেবল নিজের মাথার ওপর বিশাল আকারের ছাতা ধরে থাকলেন ট্রাম্প। পাশে থাকা স্ত্রী ভিজছিলেন, এ দৃশ্য অনেক কিছুই বলে দেয়।’ আরেক ব্যক্তি টুইট করেন, ‘কেন কেউ এটা বলছে না যে, টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য ট্রাম্প বৃষ্টির মধ্যে তাঁর স্ত্রীকে ফেলে একা ছাতা মাথায় দিয়ে হাঁটছিলেন।’

তবে মেলানিয়াকে এর আগেও বৃষ্টির মাঝে ফেলে গিয়েছিলেন ট্রাম্প। গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় ঝড়বৃষ্টির মধ্যে স্ত্রী–সন্তানকে ফেলে ছাতা হাতে একাই এগিয়ে যান ট্রাম্প। ওই সময়ও ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এ ছাড়া বিভিন্ন সময় ট্রাম্প-মেলানিয়া সম্পর্ক যে সুবিধের নয় তা বোঝা গেছে দুজনের আচরণেই।


মেলানিয়াকে বাদ দিয়ে নিজের মাথায় ছাতা ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা অস্বীকার করে এলেও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েল ও সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডোগাল ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক থাকার অভিযোগ করে আসছেন। এসব অভিযোগ সামনে আসার পর মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশিত হতে শুরু করে। গুঞ্জন ওঠে, তাঁদের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে, আলাদা থাকছেন ট্রাম্প ও মেলানিয়া।

তবে সম্প্রতি নিজের বৈবাহিক জটিলতার গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো আছেন। মেলানিয়া স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের বিবাহবহির্ভূত সম্পর্ক তাঁর ‘উদ্বেগ বা মনোযোগের’ বিষয় নয়। মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি স্বামী ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন। তাঁদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের কাভারেজ সব সময় সঠিক নয়। মেলানিয়া বলেন, ‘আমি জানি, কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়। আমি একজন মা ও একজন ফার্স্ট লেডি। এগুলো ছাড়াও আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের