,

বিশ্বজুড়ে বন্ধ ইউটিউব

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে বন্ধ রয়েছে ইউটিউব। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৪ মিনিটের পর থেকে সাইটটি বন্ধ দেখাচ্ছে। এসময় কম্পিউটারের ডেস্কটপ থেকে ইউটিউবে প্রবেশ করলে সাইটের বিভিন্ন ক্যাটাগরি দেখা গেলেও কোনও ভিডিও দেখতে পারছেন না ব্যবহারকারীরা। স্মার্টফোনেও একই অবস্থা দেখা গেছে।

এই সমস্যা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছে দ্য সান। ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীরা আলোচনা শুরু করে। এরপর সেটা নজরে আসে কর্তৃপক্ষের। গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে তারা।

এক টুইট বার্তায় ইউটিউব বলে, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা সম্পর্কে আমাদের জানানোয় ব্যবহারকারীদের ধন্যবাদ। সমস্যা সমাধানে কাজ করছি, সমাধান হওয়ার পর আপনাদের জানিয়ে দেয়া হবে। এই অসুবিধার জন্য দুঃখিত।

ইউটিউব বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন অনেক ব্যবহারকারী। তারা কেউ মজা করেছেন আবার কেউবা হতাশা প্রকাশ করেছেন। এ সম্পর্কে এক ইউটিউব ব্যবহারকারী টুইটার বার্তায় জানান, ইউটিউব বন্ধ। তার মানে এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা