,

ইবোলা ভাইরাসে এক সপ্তাহে ২৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ২৪ জন মারা গেছে। এতে বৈশ্বিক স্বাস্থ্যে জরুরি অবস্থার আশঙ্কা করা হচ্ছে। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ৮ অক্টোবর থেকে ১৪ পর্যন্ত ৩৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা যায় ২৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, গত জুলাই থেকে কঙ্গোতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত ২১১ জন ইবোলায় আক্রান্ত হন। এর মধ্যে মারা গেছে ১৩৮ জন।

এদিকে ডব্লিউএইচও-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আরও তিন মাস এমন অবস্থা চলতে পারে। গত কয়েক সপ্তাহে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

ইবোলায় আক্রান্ত বেশি রোগী দেখা যাচ্ছে দেশটির বেনি শহরে। বিদ্রোহীদের ভয়াবহ আক্রমণে ২১ জন নিহত হওয়ার পর ওই শহরে ইবোলা নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত করে বিশেষজ্ঞরা। এরপরই এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইবোলা ভাইরাস আক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি কঙ্গোর পাশের দেশ উগান্ডা এবং রুয়ান্ডাতেও ছড়িয়ে পড়তে পারে এটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা