,

নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভোজন রসিক বাঙালির প্রিয় মাছ ইলিশ। তাই অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ। সুস্বাদু এই খাবারটি সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভীষণ সুস্বাদু।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ।

উপকরণ

ইলিশ মাছ বড় ৭-৮ টুকরা বা ১টি, নারিকেল ঘন দুধ ১ কাপ, পিঁয়াজ মিহি কুচি ১ কাপ, লবণ স্বাদ মত, হলুদ গুঁড়ো ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ (২টি কাঁচা মরিচ ও সামান্য লবণ মিশিয়ে বেটে নেয়া), পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো ২ চা চামচ, সরিষার তেল ১/৪ কাপ, চিনি ১/২ চা চামচ।

প্রণালি

মাছের সাথে ১/২ চা চামচ হলুদ ও ১/২ চা চামচ লবণ মিশিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ যে কোন তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলুন।

ভাজা মাছের সাথে বাকি হলুদ, সরিষা ও পোস্ত বাটা, মরিচ গুঁড়ো, মিশিয়ে নিন।প্যানে সরিষার তেল ও মাছ ভাজার তেলটুকু দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে মাখানো মাছ দিয়ে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।

ঢেকে ৫ মিনিটের মত মাঝারি আঁচে রান্না করে তেল ভাসতে শুরু করলে নারিকেল দুধ ও ১/২ কাপ গরম পানি দিয়ে মিশিয়ে নিন। ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করুন ১০ মিনিট।

এখন মাছ উল্টে লবণ দেখে নিন ও চিনি ছিটিয়ে আবার ঢেকে দিন। আবার ঢেকে অল্প তাপে ২০ মিনিট রান্না করুন। তেলের উপর উঠলে চুলা বন্ধ করতে হবে। পরিবেশন করুন গরম গরম।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী